ঢাকা    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
দৈনিক জনপদ খবর

প্যারিস থেকে ফিরছে এক অসমাপ্ত স্বপ্নের লাশ

প্যারিস থেকে ফিরছে এক অসমাপ্ত স্বপ্নের লাশ |নয়া দিগন্ত

চলতি মাসের ৪ মে বৃহত্তর প্যারিসের ৭৮ ডিপার্টমেন্টের আওতাধীন জুয়ি-অঁ-জোসা (Jouy-en-Josas) এলাকায় অবস্থিত একটি ছাত্রাবাসের কক্ষ থেকে তার লাশ উদ্ধার করেছিল ফরাসি পুলিশ।

প্রাথমিকভাবে ঘটনাটিকে অস্বাভাবিক মৃত্যু হিসেবে বিবেচনা করা হলেও চলতি মাসের ১১ মে ফ্রান্স পুলিশের দেয়া প্রতিবেদনে বলা হয়েছে, এটি স্বাভাবিক মৃত্যু।

প্রতিবেদন অনুসারে, সোমবার (৪ মে) বেলা ২টা ৫০ মিনিটে তার লাশ উদ্ধারের স্থলে কোনো সহিংসতার চিহ্ন বা জোরপূর্বক প্রবেশের প্রমাণ পাওয়া যায়নি। ময়নাতদন্ত অনুযায়ী এটি একটি ‘স্বাভাবিক মৃত্যু’।

২৩ বছর বয়সী মহাদেব ঘোষ ফ্রান্সের স্বনামধন্য বিজনেস স্কুল এইচইসি প্যারিসে এমবিএ-তে অধ্যয়নরত ছিলেন। এর আগে তিনি যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে ইতালিতে একটি কোর্স শেষ করে প্যারিসে এমবিএ পড়তে আসেন।

এ ছাড়া তিনি বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারসহ বিভিন্ন পোর্টালে রাজনীতি ও সমসাময়িক ইস্যুতে নিয়মিত কলাম লিখতেন।

পরিবারের তথ্য অনুসারে, মহাদেব ঘোষ ঝিনাইদহ জেলার কাটালগাড়ি বাজার এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ সরকারের সাবেক কৃষি সচিব শ্যামল কান্তি ঘোষ এবং সাগরদীপা ঘোষ রায় দম্পতির সন্তান। উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তিনি সম্প্রতি ফ্রান্সে আসেন এবং পড়াশোনার পাশাপাশি ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার পরিকল্পনা করছিলেন।

ফরাসি কর্তৃপক্ষ তার লাশ বাংলাদেশে পাঠানোর জন্য সব আইনি অনুমতি প্রদান করেছে এবং জুয়ি-অঁ-জোসা সিটি হল কর্তৃপক্ষ ডেথ সার্টিফিকেটও প্রদান করেছে।

এ ছাড়া প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সার্বিক সহায়তা ও দ্রুততম সময়ের মধ্যে এনওসি বা অনাপত্তিপত্র প্রদান করেছে।

লাশ প্রেরণকারী কর্তৃপক্ষ শুক্রবার (১৫ মে) ফ্রান্সের স্থানীয় সময় সকাল ১০টায় ফরাসি কর্তৃপক্ষের কাছ থেকে লাশ বুঝে পেয়েছে।

পরবর্তীতে লাশবাহী গাড়ি শার্ল দ্য গল বিমানবন্দরে পৌঁছায়। প্যারিসের স্থানীয় সময় সন্ধ্যা ৭:৪৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে বাংলাদেশের ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছে।

আগামী রোববার (১৭ মে) বাংলাদেশ সময় ভোর ৫:১৫ মিনিটে ঢাকা বিমানবন্দরে লাশটি পৌঁছানোর কথা রয়েছে।

ফ্রান্সে পড়তে আসা একজন শিক্ষার্থীর এমন দুঃখজনক পরিণতির ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন।

ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ), বাংলাদেশি স্টুডেন্টস অ্যান্ড অ্যালামনাই নেটওয়ার্ক ইন ফ্রান্স এবং বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ)সহ অনেক সংগঠন এ ঘটনায় শোক প্রকাশ করেছে।

বিষয় : লাশ ফ্রান্স প্যারিস

দৈনিক জনপদ খবর

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

প্যারিস থেকে ফিরছে এক অসমাপ্ত স্বপ্নের লাশ

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াছমিন
বার্তা সম্পাদক: সাইফুল ইসলাম খান

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক জনপদ খবর